বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ ১১ ধাপ এগিয়েছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) ও ই-পার্টিসিপেশন সূচক প্রকাশ করেছে জাতিসংঘ। এতে দুটি সূচকেই বাংলাদেশের অগ্রগতি হয়েছে।

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে এ সূচক প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূচকে দেখা গেছে, জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) বাংলাদেশ ১১ ধাপ এগিয়েছে। এছাড়া ই-পার্টিসিপেশন সূচকেও পাঁচ ধাপ উন্নত হয়েছে বাংলাদেশের। দুই দশক তথা ২০০৩ সালের পর ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে বাংলাদেশে এবার সর্বোচ্চ (০.৬৫৭০) অর্জন করেছে।

জাতিসংঘের এ সূচকে দেখা গেছে, বিশ্বের ১৯৩ দেশের মধ্যে বাংলাদেশ এখন ১০০ তম অবস্থানে রয়েছে। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১১ তম। এছাড়া ২০২০ সালে বাংলাদেশ সূচকে ১১৯তম অবস্থানে ছিল।

আরও পড়ুন : আরেক হত্যা মামলায় গ্রেফতার সাবেক বিচারপতি মানিক

ইজিডিআই ছাড়াও ই-পার্টিসিপেশন সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। বর্তমানে এ সূচকে বাংলাদেশ ৭০তম অবস্থানে রয়েছে। ২০২২ সালে এ সূচকে ৭৫ তম অবস্থান ছিল। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এ বছর সর্বোচ্চ ইজিডিআই মান অর্জন করেছে বাংলাদেশ।

ইজিডিআই ইনডেক্স সব সদস্য রাষ্ট্রের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট মূল্যায়নে বিভিন্ন প্রকাশনা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়। এছাড়া অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকেও মূল্যায়ন করা হয়।

২০২৪ সালের ইজিডিআই সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে ডেনমার্ক। এরপর রয়েছে এস্তোনিয়া এবং তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এ তালিকায় ভারত ৯৭তম এবং মিয়ানমার ১৩৮তম অবস্থানে রয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ৬৯৪তম, শ্রীলংকা ৯৮তম, ভুটান ১০৩তম আর নেপাল ১১৯তম অবস্থানে রয়েছে।

এসি/কেবি

জাতিসংঘ ই-গভর্নমেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250