শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলন ১৯শে ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৯শে ডিসেম্বর বার্ষিক সংবাদ সম্মেলন করবেন। এই অনুষ্ঠান তার দীর্ঘ শাসনামলের একটি নিয়মিত অংশে পরিণত হয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুতিনের ২৫ বছরের শাসনকালে শুধু ২০২২ সাল বাদে প্রতি ডিসেম্বরে এ ধরনের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। কখনো কখনো এই সংবাদ সম্মেলন কয়েক ঘণ্টা পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে।

এ বছরের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমন সময়ে, যখন মস্কোর ইউক্রেন অভিযান চতুর্থ বর্ষপূর্তির দিকে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র তা শেষ করতে আলোচনার চাপ দিচ্ছে।

পুতিন সাম্প্রতিক দিনগুলোতে তার দেশের নাগরিকদের বারবার বলেছেন, ক্রেমলিন ইউক্রেনের দনবাস অঞ্চলের বাকি অংশ দখল করতে চায়, সেটা বলপ্রয়োগের মাধ্যমে হোক কিংবা অন্য কোনো উপায়ে।

ঐতিহ্যগতভাবে এই সংবাদ সম্মেলন ক্রেমলিন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। পুতিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন। গত বছরের আয়োজন সাড়ে ৪ ঘণ্টা দীর্ঘায়িত হয়েছিল।

জে.এস/

ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250