শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও বন্ধ আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের আরিচায় অ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার (১৬ই নভেম্বর) সকাল ৬টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো। এতে আবারও নৌপথের উভয় ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় শতাধিক পণ্যবাহী ট্রাকের চালক ও সহযোগী শ্রমিকসহ যাত্রীরা।

রোববার (১৭ই নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে আরিচা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : বিশ্ববাজারে কমেছে সোনার দাম, কমতে পারে দেশেও

তিনি বলেন, নৌপথের আরিচা ঘাটের অ্যাপ্রোচ চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় আবারও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নৌপথ ব্যবহারকারীদের বিকল্প পথ ব্যবহার করার জন্য বলা হয়েছে।

নৌপথে নাব্যতা সংকটের কারণে এই নৌপথ দিয়ে নিয়মিত যাত্রী ও পণ্য পরিবহনের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। ফলে এই নৌপথের যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হলে সময় ও পরিবহন খরচ অনেক গুণ বেড়ে যায়।

প্রসঙ্গত, যমুনা নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকটের কারণে চলতি মাসের ১লা নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা এবং ৮ই নভেম্বর রাত ১১টা থেকে ৬১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

 এস/কেবি


ফেরি চলাচল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250