রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

কেন হেলমেট পরে গাড়ি চালান এই ব্যক্তি!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চকচকে বিদেশি গাড়ি নিয়ে রাস্তায় নামলেই সবাই ঘুরে তাকায়। অডি গাড়িকে দেখার জন্য নয়, বরং চালকের আসনে বসা ব্যক্তিকেই ঘুরে দেখেন। কোনো  সেলেব্রেটি না হলেও এমন দৃষ্টির কারণ হলো গাড়ির চালকের মাথায় হেলমেট ! 

আসলে গাড়ি চালানোর সময় তিনি হেলমেট পরেন জরিমানার ভয়ে ! শুনতে অদ্ভূত লাগলেও আসলে এমন কিছুই ঘটেছে ওই ব্যক্তির সঙ্গে। আর সেই কারণেই হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালান তিনি। 

 

ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বুধবার (১৫ই মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।  

প্রতিবেদনে বলা হয়েছে, হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালানো ওই ব্যক্তির নাম বাহাদুর সিং পরিহার। গাড়ি চালানোর সময় তিনি হেলমেট পরেন জরিমানার ভয়ে! কারণ গত মার্চ মাসেই তাকে ১০০০ রুপি জরিমানা করা হয়েছে হেলমেট না পরার জন্য। ফের যেন জরিমানা না হয়, সেজন্যই হেলমেট পরে গাড়ি চালান তিনি।

তবে গাড়ি চালাতে হেলমেট কেন লাগবে? এই প্রশ্ন জেগেছিল রাজ্যটির ঝাঁসির নান্দু কলোনির বাসিন্দা বাহাদুর সিং পরিহারের মনেও। তিনি স্থানীয় ট্রাক ইউনিয়নের চেয়ারম্যান। গত মার্চ মাসে মোবাইলে তিনি একটি মেসেজ পান, সেখানে দেখেন- তার গাড়ির নামে চালান পাঠানো হয়েছে।

পরে বাহাদুর সিং পরিবহন ওয়েবসাইটে গিয়ে চালান নম্বর দিয়ে সার্চ করে দেখেন, তিনি হেলমেট না পরায় তাকে ১০০০ রুপি জরিমানা করা হয়েছে। এদিকে ক্যাটেগরিতে আবার স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে, তিনি ‘মোটর কার’বা গাড়ি চালাচ্ছিলেন।

আরো পড়ুন: পাকিস্তানে কমলো জ্বালানি তেলের দাম

পরে সেই চালান নিয়ে ট্রাফিক পুলিশের কাছে গেলে তারা জানায়, লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত সবাই। ভোট শেষ হলে এই বিষয়টি দেখা হবে। এবার উত্তর প্রদেশেও মোট সাত দফায় ভোট হচ্ছে। অর্থাৎ ভোট শেষ হবে আগামী পহেলা জুন। এরপর ফল প্রকাশ ৪ঠা জুন।

তারপরই জানা যাবে যে গাড়ি চালকের কেন হেলমেট না পরার জন্য জরিমানা হলো? আর তার আগে এই এক মাসের মধ্যে যাতে আবার হেলমেট না পরার জন্য জরিমানা করতে না পারে পুলিশ, সেই কারণে গাড়ির দিকে পা বাড়ালেই মাথায় হেলমেট পরে নিচ্ছেন তিনি। 

ভুক্তভোগী বলেন, ‘হেলমেট ছাড়া গাড়ি চালানোর জন্য আমাকে জরিমানা করা হয়েছে। আমাকে যদি হেলমেট পরে গাড়ি চালাতে হয়, আমি কী করতে পারি? গাড়ি চালানোর সময় আমাকে হেলমেট পরতে হবে। ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ আমাকে বলেছে, তারা নির্বাচনের পরে সমস্যাটির সমাধান করবেন।’

সূত্র: এনডিটিভি

এইচআ/ 

হেলমেট গাড়ি চালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250