শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাঠাগার আন্দোলনের আত্মপ্রকাশ *** উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব শতবর্ষের দোরগোড়ায় *** দেশে আবারো ষড়যন্ত্র হচ্ছে, ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেবো: প্রধানমন্ত্রী *** নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান *** শেখ হাসিনার নিরাপদে প্রত্যাবর্তনে রাজনৈতিক অস্থিরতার অবসানে উদ্যোগী হতে সরকারকে চিঠি ব্রিটিশ এমপিদের *** আমির হামজা বাড়িতে নেই, মোবাইল ফোন নম্বরও বন্ধ: রাশেদ খান *** ‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’ *** বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান *** ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল *** খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, কর না দিতে দায়েরকৃত রিটের রুল খারিজ করে হাইকোর্ট এ রায় দিয়েছেন। রায়ে তিন অর্থ বছরে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন আবদুল্লাহ আল মামুন, ফিদা এম কামাল।

উল্লেখ্য, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭— এই করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রায়সহ রুল দেন।

পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের বিপরীতে ৬৬৬ কোটি টাকা প্রদেয় কর দাবির বিষয়ে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিষয়বস্তুর ওপর শুনানি শেষে ২০২৪ সালের ৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ ওই রায় দেন।

পরে জানা যায়, গণঅভ্যুত্থানের পর ২৯ আগস্ট মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়। পরে নতুন বেঞ্চে মামলাটি পাঠানো হয়।

আজ রিট খারিজ করলেন হাইকোর্টের নতুন বেঞ্চ। ফলে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা আয়কর দিতে হবে। ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন। তবে ইউনূসের আইনজীবীরা এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250