সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

তিতির পালনে মোটা আয়, মেটাবে ডিম ও মাংসের চাহিদা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কম খরচে ঘরে বসেই মোটা টাকা আয় করা যায়। তাই তিতির (গিনি ফাউল) পালন একটি ভালো উপায় হতে পারে। এর মাধ্যমে ডিম ও মাংসের চাহিদা পূরণ করা সম্ভব।

বর্তমানে হাঁস-মুরগির খামারে অনেকেই তিতির পালন করে থাকেন। বাজারেও এগুলোর ভালো চাহিদা আছে। 

তিতির কী?

এর নাম আসলে ‘গিনি ফাউল’। পাখিটি ‘তিতির’ হিসেবে পরিচিত। কেউ কেউ বলেন ‘চীনা মুরগি’। এর মাথা ও ঘাড়ে খালি চামড়া থাকে। পালক সাদা ও বাদামি রঙের হয়। গায়ে সাদা দাগ থাকে। গলার রং হলুদ-নীল। মাথায় একটি বাদামি ‘শিরস্ত্রাণ’ থাকে। পায়ে থাকে লাল বাঁট।

ডিম ও মাংস

পোল্ট্রি চাষিদের জন্য তিতির পালন একটি ভালো ব্যবসা হতে পারে। এর প্রজাতি বিভিন্ন জলবায়ুর জন্য উপযুক্ত। ডিম ও মাংস উৎপাদনের জন্য তিতিরকে সর্বোত্তম মনে করা হয়। ভিটামিন সমৃদ্ধ এবং কম কোলেস্টেরল হওয়ায় তিতিরের মাংসকে ভোক্তারা অত্যন্ত সুস্বাদু বলে মনে করেন এবং এটি পুষ্টিতেও সমৃদ্ধ।

আরও পড়ুন: চট্টগ্রামের পাহাড়ে অ্যাভোকাডো চাষে চমক দেখালেন ওমর শরীফ

পালনে সুবিধা

তিতির পরিবেশ বান্ধব। এর থেকে সার উৎপাদিত হয়। সেইসঙ্গে ক্ষেতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে। স্ত্রী তিতির মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৯০ থেকে ১১০টি ডিম দেয়।

মোটা আয় 

কম খরচে পোল্ট্রি ফার্মিংয়ের মাধ্যমে তিতির চাষ খুব ভালো উপার্জনের উপায় হতে পারে। এটি একটি লাভজনক ব্যবসা। ভালো জাত এবং সঠিক প্রযুক্তিগত দিকনির্দেশনা দিয়ে পালন করলে মুরগির চেয়ে বছরে ৩ থেকে ৪ গুণ বেশি আয় করা সম্ভব।

এসি/কেবি

তিতির পালন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250