মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর *** পল্লবীতে শিশুকে ধর্ষণ-হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস *** গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত *** ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান *** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট

বাজারে নতুন বৈদ্যুতিক গাড়ি এনেছে জনপ্রিয় ব্র্যান্ড স্কোডা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতিনিয়তই বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। বড় কোম্পানির পাশাপাশি ছোট কোম্পানিগুলোও সাধ্যের মধ্যে বৈদ্যুতিক গাড়ি আনছে বাজারে। এবার জনপ্রিয় গাড়ি ব্র্যান্ড স্কোডা তাদের নতুন বৈদ্যুতিক এসইউভি আনছে বাজারে। চেক রিপাবলিকের এই সংস্থা এর আগেও বেশ কয়েকটি বৈদ্যুতিক গাড়ি এনেছে। স্কোডার এই নতুন এসইউভি হতে পারে ‘এনিয়াক’। এরপর আসতে পারে ‘এলরক’।

স্কোডার এই বৈদ্যুতিক এসইউভিটি এমইবি আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেখানে ৫২, ৫৯ এবং ৭৭ কেডব্লিউএইচ ব্যাটারি প্যাকসহ তিনটি ব্যাটারি প্যাকের অপশন রয়েছে। এখানে যে পাওয়ার পাওয়া যায় তা মাহিন্দ্রা বিই-এর সঙ্গে মেলে। এই গাড়িতে ২৮০বিএইচপি-এ শক্তি রয়েছে, যা কিছু কমপ্যাক্ট ইভি এসইউভি-এর চেয়েও বেশি।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কলে নতুন সুবিধা

স্কোডা এনিয়াকের ডিজাইন আধুনিক ও ফিউচারিস্টিক। এটি একটি ক্রিস্টাল ফ্রন্ট গ্রিল, এলইডি হেডলাইট এবং ডায়নামিক লাইনের কারণে দেখতে বেশ আকর্ষণীয়।

ইন্টেরিয়র ডিজাইনেও রয়েছে বেশ কিছু চমক। যেমন- ১২-১৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, ভয়েস কন্ট্রোল ও জেসচার কন্ট্রোল, ডিজিটাল ককপিট, আরামদায়ক লেদার ও সুইড ফিনিশিং, অ্যাম্বিয়েন্ট লাইটিং, প্যানোরামিক সানরুফ।

মাত্র ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে পুরো চার্জ হয়ে যাবে গাড়িটি। স্কোডা এনিয়াকের মূল্য ইউরোপে প্রায় ৪০ হাজার ইউরো থেকে শুরু।

সূত্র: স্কোডা অটো

এস/ আই.কে.জে/  

বৈদ্যুতিক গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250