শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

ডিএমপি কমিশনার

ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। সেই সঙ্গে লক্কড়ঝক্কর কোনো বাস সড়কে নামবে না বলেও জানান তিনি। 

আজ শনিবার (১৪ই মার্চ) রাজধানী গাবতলী বাস টার্মিনালে বাস মালিকও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। লক্কড়ঝক্কর বাস রাস্তায় নামবে না।

তিনি বলেন, যাত্রীদের সেবা দেওয়ার জন্য টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।

জে.এস/

ডিএমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250