মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জার্কজির গোলে ইউনাইটেডের জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফুলহামের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার যেন সেটারই প্রতিশোধ নিল তারা। ম্যাচজুড়েই দাপট ছিল ইউনাইটেডের। তবে কিছুতেই যেন জালের দেখা পাচ্ছিল না তারা। শেষ মুহূর্তে জশুয়া জর্কজির গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে এরিক টেনহাগের দল।

ওল্ড ট্র‍্যাফোর্ডে শুক্রবার (১৬ই আগস্ট) ১-০ ব‍্যবধানে জিতেছে ইউনাইটেড। নতুন আসরের উদ্বোধনী ম‍্যাচের ৮৭তম মিনিটে একমাত্র গোলটি করেছেন জার্কজি।

আরো পড়ুন : মেসিহীন মায়ামির বিদায়

ম্যাচে প্রথম বড় সুযোগটি পেয়েছিল ফুলহাম। ১৩তম মিনিটে ২৫ গজ দূর থেকে শট নেন কেনি টেটে। সেটি ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন আন্দ্রে ওনানা। প্রথমার্ধে সফরকারীদের এই একটি শটই ছিল লক্ষ‍্যে। ইউনাইটেড এগিয়ে যেতে পারত ২৭তম মিনিটে। ব্রুনো ফার্নান্দেসের জোড়ালো শট পা দিয়ে ঠেকিয়ে দেন লেনো।

৩৭তম মিনিটে সুযোগ পান কাসেমিরো। তবে কর্নার থেকে ছয় গজ দূর থেকেও হেড লক্ষ‍্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ফলে গোলশূন্যই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও বেশ কিছু আক্রমণ করে ইউনাইটেড। তবে গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৮৭তম মিনিটে শেষ হয় ইউনাইটেডের অপেক্ষা। কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে দারুণ ক্রস করেন গারনাচো। তার সঙ্গেই ৬১তম মিনিটে বদলি নামা জার্কজি সারেন বাকিটা।

এস/কেবি

জার্কজ ইউনাইটেড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250