বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে মামলায় ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ও উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিঞাকে (৫৫) গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

রোববার (১০ই নভেম্বর) বিকেল ৩টার দিকে আলগী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন : গণঅভ্যুত্থানে শহীদদের চূড়ান্ত তালিকা প্রণয়নে বিশেষ সেল গঠন

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে সিদ্দিক মিঞার নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ৪ঠা সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে ভাঙ্গা থানায় এ মামলা করেন।

এস/ আই.কে.জে/


আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250