মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

সিপিবির মনোনয়ন ফরম বিতরণ শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনয়ন বিতরণ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। শেষ হবে ৩০শে নভেম্বর।

আজ বুধবার (১৯শে নভেম্বর) বিকেলে সিপিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সিপিবির সভাপতিমণ্ডলীর সভা থেকে জাতীয় সংসদের ৩০০ আসনে মনোনয়নপ্রত্যাশীদের আবেদন আহ্বান করা হয়। মনোনয়নের আবেদন ফরম বিতরণ ও জমা দেওয়ার জন্য ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নির্বাচনী দপ্তর খোলা হয়েছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।

সিপিবি বলছে, ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র ডানপন্থা রুখে দেওয়ার অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি জোটগতভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতির পাশাপাশি রাজপথের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও কিছু ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনসহ বিভিন্ন দাবিতে ২৬শে নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন ঘেরাও; চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারায় অনিয়ম এবং লাভজনক টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে ২৩শে নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ এবং ৪ঠা ডিসেম্বর ‘যমুনা যাত্রা’ কর্মসূচি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250