শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করা হচ্ছে: র‍্যাব মহাপরিচালক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পাঁয়তারা চলছে। এ নিয়ে র‍্যাবের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরের শ্রীশ্রী করুণাময়ী কালিবাড়ি মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন র‍্যাবের মহাপরিচালক।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া পূজা নিয়ে কিছু জানতে পারলে, সাধারণ জনগণকে অনুরোধ করছি, আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে সেটি ভেরিফাই করব। যদি ঘটনা সত্য হয়, তাহলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যদি কেউ গুজবের উদ্দেশ্যে ছড়ান, তাহলে তার (গুজবকারী) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে সতর্ক থাকলে পূজায় কোনো বিশৃঙ্খলা হবে না।’

দেশে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে দলমতবর্ণ-নির্বিশেষে সবাই দুর্গোৎসব উদ্‌যাপন করে জানিয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সারা দেশে ৮-১০টি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

শহিদুর রহমান জানান, দেশে ৩১ হাজার ৫৪৬টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজা হবে। তাই নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটিকে নিজস্ব ভলান্টিয়ার তৈরি করতে হবে। উভয়ে নিরাপত্তার দায়িত্বে থাকলে কোনো বিশৃঙ্খলা হবে না। এ ছাড়া আগামী বুধবার থেকে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।

দেশের সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা দিচ্ছে বলে জানান র‌্যাবের মহাপরিচালক। এ ছাড়া দেশের অল্প কিছু মণ্ডপে ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় র‍্যাব-১৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মনজুর করিম রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুরের পূজা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ কে এম শহিদুর রহমান র‍্যাবের মহাপরিচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250