শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

মিঠুন চক্রের নতুন গান ‘নিমন্ত্রণ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেয়েছে মিঠুন চক্রের গাওয়া নতুন গান ‘নিমন্ত্রণ’। হোম স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

‘কৃষ্ণচূড়া দোলে দেখ লিলুয়া বাতাসে, তাই না দেখে রাধাচূড়া থেকে থেকে হাসে’—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন নীল কামরুল। মিঠুন চক্র জানান, গানটি এক যুগ আগে তৈরি করেন নীল কামরুল। সন্ধান করছিলেন মনের মতো কণ্ঠের। অবশেষে মিঠুনের কণ্ঠে প্রাণ পেল গানটি।

মিঠুন চক্র বলেন, ‘নিমন্ত্রণ গানটি প্রায় ১২-১৩ বছর আগে তৈরি করেন নীল কামরুল ভাই। এই গানের সঙ্গে জড়িয়ে আছেন দেশের অনেক গুণী মিউজিশিয়ান। কিন্তু মনের মতো একটা কণ্ঠ তিনি খুঁজে পাচ্ছিলেন না। প্রথমে চিন্তা করেছিলেন এই গান কোনো নারী শিল্পীকে দিয়ে গাওয়াবেন। সেভাবেই গানটি তৈরি করা।'

তিনি বলেন, 'সম্প্রতি নীল কামরুল ভাইয়ের সঙ্গে ভিন্ন একটি কাজের সময় তিনি গানটি আমাকে শোনান। গানটি শোনামাত্রই মনে গেঁথে গেল। মনে হলো, গানটি মানুষ শুনবে। তাকে বললাম, এটি আমি গাইতে চাই। কিন্তু সমস্যা হলো, এটি নারী শিল্পীকে ভেবে তৈরি করা। আমরা আবার বসলাম। এরপর কিছু জায়গা ঠিক করে নতুন করে তৈরি করা হলো গানটি।’

মিঠুন চক্র আরও বলেন, ‘গানটির ভিডিওতে হয়তো কোনো চাকচিক্য নেই। কিন্তু এটি মনে গেঁথে যাওয়ার মতো একটি গান। এটি নিয়ে অনেক দূর যেতে চাই। ফোক ঘরানার নিমন্ত্রণ গানের মধ্যে যেমন প্রতিটি মানুষের বেদনার নিমন্ত্রণ রয়েছে, তেমনি আবার সুখেরও নিমন্ত্রণ আছে। কারণ, বেদনা ও সুখ—এ দুটির একটি ছাড়াও জীবন চলে না। এই গানের মধ্যে ওই মিশ্রণ পাওয়া যাবে। আমার চাওয়া, সবাই নিমন্ত্রণ গানটি শুনুন।’

জে.এস/

মিঠুন চক্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250