শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

গণপরিবহণে চাঁদাবাজি, গ্রেফতার ২১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন গণপরিবহণে চাঁদা তোলার সময় রাজশাহীর তিন উপজেলা থেকে ২১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা তোলার রশিদও জব্দ করা হয়েছে। সোমবার সকালে র‌্যাব ৫-এর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন বাগমারার দুলাল মন্ডল (৪৫), নাঈম শাহ (৩১), তোফাজ্জল খাঁ (৪০), আলমগীর (৩৬), মিঠু শেখ (২৭), আসাদ হাসান (৩৪), বাবু (৪৪), সজিব ইসলাম (২১), আমিরুল হক (৩৩)। পুঠিয়ার আলামিন (২১), বিলাস উদ্দিন (২০), নাহিদুল ইসলাম (২০), খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), ওয়াহাব আলী (৩২)। দুর্গাপুরের হিরু চন্দ্র পাল (৬০), আবদুল মজিদ (৬৫), মালেক উদ্দিন (৩২), মহসিন আলী (৪২), আাবু জাফর (৪২), খোকন (২৫)।  এ ছাড়া পবার আবু হেনা বাদলকে (৪৩) গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন: বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট এনআইডির আনুষ্ঠানিক উদ্বোধন ২৩শে মে

গ্রেফতারকৃতদের কাছ থেকে রশিদ বই ৮টি, টালি খাতা ২টি, আদায়কৃত ৬ হাজার ১১৯ টাকা উদ্ধার করেছে র্যাব। আসামিদের বিরুদ্ধে বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া থানায় চাঁদাবাজি মামলা করা হয়েছে।

এসি/

গ্রেফতার গণপরিবহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250