শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের বেসরকারি খাতের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম চলতি আগস্টে ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গত জুলাই মাসে এই দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা।

একই সঙ্গে অটোগ্যাস লিটারপ্রতি ৬২ দশমিক ৪৬ টাকা থেকে কমিয়ে ৫৮ দশমিক ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম আজ রোববার (৩রা আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বিকেলে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

তবে সরকারের বেঁধে দেওয়া দামে দেশের কোথাও এলপি গ্যাস বিক্রি হয় না বলে বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগ রয়েছে। জেলাভেদে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হয় ক্রেতাদের কাছ থেকে।

গত জুলাই মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা, অটোগ্যাস লিটারপ্রতি ৬২ দশমিক ৪৬ টাকা ছিল। আর গত জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা, অটোগ্যাস ছিল ৬৪ দশমিক ৩০ টাকা। কয়েক মাস ধরে এলপি গ্যাসের দাম নিম্নমুখী। আমদানিনির্ভর এলপি গ্যাসের আন্তর্জাতিক বাজারদরও নিম্নমুখী।

জে.এস/

এলপিজি দাম কমেছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250