শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’

সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি: পূজা চেরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে। দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্কে ছিলেন— এমন কথা শোনা গেছে হরহামেশাই। এরপর সম্পর্কে ফাটল ধরলে জাজ থেকে বেরিয়ে যান তিনি।

তিন বছর পর আবারও ঘরে ফেরেন অভিনেত্রী। ক্যারিয়ারে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও তার নামে কোনোটিরই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে পূজা চেরির নাম। সম্প্রতি এসব গোপন সম্পর্কের কথা একটি পডকাস্ট শোর এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। সেটি প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে।

এসব নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পূজা চেরি। শুধু তাই নয়, পডকাস্টে অভিনেত্রী জানিয়েছেন তার নতুন সম্পর্কের কথাও। তিনি বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক।

পূজা চেরি আরও বলেন, যদি সম্ভব হয় সংসার আর অভিনয়— একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেব। 

তিনি বলেন, সুঅভিনেত্রী হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব।

উল্লেখ্য, ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। এ সিনেমা নিয়েও কথা বলেছেন তিনি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামে এ শোটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান। এটি প্রচার হবে রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

জে.এস/

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250