মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ট্রল হওয়া সেই নাটক এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১০ই জুন ২০২৫

#

‘আশিকি’ নাটকের দৃশ্যে নিহা ও জোভান; ছবি: সংগৃহীত

ইমরোজ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ঈদের আগে নাটকের ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের মুখে পড়েন জোভান। গিটার হাতে গান গাওয়ার সময় তার অভিব্যক্তিকে অনেকে অতিনাটকীয় বলে উল্লেখ করেন। 

ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে চলে তুমুল সমালোচনা। অসংখ্য মিম ও ব্যঙ্গবিদ্রুপ দেখা গেছে অভিনেতাকে ঘিরে। কিন্তু ইউটিউবে মুক্তির পর সে নাটক দেখতেই হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। মুক্তির দ্বিতীয় দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আশিকি।

ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হওয়ার পর ৮ই জুন সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় আশিকি। মুক্তির দুইদিনের মাথায় নাটকটি পার করেছে ৬০ লাখ ভিউজের ঘর। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাটকটি, যা নাটকের মধ্যে শীর্ষে। ৯ হাজারের বেশি মন্তব্য যুক্ত হয়েছে নাটকটির ইউটিউব লিঙ্কের নিচে।

এইচ.এস/

ইউটিউব ট্রেন্ডিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250