বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

আওয়ামী লীগকে কী রাজনৈতিক দল বলা যায়, প্রশ্ন অধ্যাপক ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৯ পূর্বাহ্ন, ১২ই জুন ২০২৫

#

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস 'আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কী-না', সেই প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না- এমন আশঙ্কাকে তিনি উড়িয়ে দিয়েছেন। খবর বিবিসি বাংলার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, 'তবে দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত'।

বর্তমান সরকারের সময় মিডিয়ায় ক্রাকডাউন (সংবাদমাধ্যমের ওপর বল প্রয়োগ) এর অভিযোগ নিয়ে করা এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস দাবি করেন, তার সরকারের সময়েই সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে সংবাদ মাধ্যম, যা আগে কখনো হয়নি।

তিনি জানান যে, জুলাই মাসে বাংলাদেশের সব রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই চার্টার ঘোষণা করে তার ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন হবে।

সংস্কারের ইস্যুগুলোতে গণভোট দেওয়া হচ্ছে না কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অনেকে মনে করেন গণভোট অর্থহীন। কারণ, অনেকেই বুঝবেন না কেন গণভোট। সে কারণে দলগুলো সবাই সম্মত হলে সেটা হবে বেশি বাস্তবভিত্তিক।

চারদিনের সরকারি সফরে লন্ডন সফররত অধ্যাপক ইউনূস ব্রিটেনের নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের রয়্যাল ইন্সটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বুধবার (১১ই জুন) আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে জুলাই চার্টারের জন্য দলগুলোকে এক করার বদলে ভোটারদের ওপর আস্থা রাখা হচ্ছে না কেন কিংবা জনগণকে সুযোগ না দিয়ে যে ঐকমত্যের কথা বলা হচ্ছে, সেটি কর্তৃত্ববাদী পদক্ষেপ কী-না -এমন প্রশ্নও করা হয়েছিল অধ্যাপক ইউনূসকে।

তবে এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তার বৈঠক এখনো নিশ্চিত হয়নি। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের পরবর্তী সরকারে তার অংশ হওয়ার কোনো সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250