বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে

মুসলমান বলে নিন্দা করছেন বিরোধীরা, জয়ে দৃঢ় মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানির সমালোচনা করতে গিয়ে প্রতিপক্ষ প্রার্থীরা তার ধর্মীয় পরিচয় সামনে আনছেন। তারা ৯/১১-এর বিমান হামলার কথাও উল্লেখ করছেন।

এসব সমালোচনায় বিচলিত নন মামদানি। তিনি জয়ের লক্ষ্যে দৃঢ়। এসব সমালোচনাকে বর্ণবাদী, ভিত্তিহীন ও ইসলামভীতি বলেছেন। খবর বিবিসি ও রয়টার্সের।

গত শুক্রবার ব্রঙ্কস এলাকার একটি মসজিদের বাইরে দাঁড়িয়ে মামদানি বিরোধীদের সমালোচনা করেন। তার ভাষায়, তারা ‘ঘৃণাকে সামনে নিয়ে আসছেন।’ তিনি জোর দিয়ে বলেন, ‘এই ইসলামভীতি শুধু আমাকে না, নিউইয়র্কে বসবাসরত প্রায় ১০ লাখ মুসলমানের আবেগে আঘাত করছে।’

আগামী ৪ঠা নভেম্বর মেয়র নির্বাচন হওয়ার কথা। গত শনিবার (২৫শে অক্টোবর) আগাম ভোট শুরু হয়েছে। আগাম ভোট চলবে ২রা নভেম্বর পর্যন্ত। নির্দিষ্ট কিছু কেন্দ্রে গিয়ে অথবা ডাকযোগে এই ভোট দেওয়া যায়।

সম্প্রতি জোহরান মামদানি বলেন, ‘নিউইয়র্কে একজন মুসলিমের জীবন মানে অসম্মান বা অমর্যাদা মেনে নেওয়া। তবে এ অসম্মান কেবল আমাদের একার নয়। নিউইয়র্কের বহু মানুষ এর শিকার। আমরা এ অসম্মান কতটা সহ্য করে নিই, সেটিই আসল পার্থক্য তৈরি করে।’

বর্তমানে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য মামদানি জানান, তিনি তার নির্বাচনী প্রচারের মূল বার্তা, অর্থাৎ জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে মনোযোগ দিতে চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি তার প্রতিপক্ষরা দেখিয়ে দিয়েছেন, ‘ইসলামভীতি এখন তাদের লক্ষ্য হয়ে উঠেছে।’

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক রাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে জড়িয়ে একটি প্রশ্ন করার একদিন পর মামদানি এ বক্তব্য দিলেন। রেডিও সঞ্চালক সিড রোজেনবার্গ অনুষ্ঠানে কুমোর সামনে বলেন, ‘আরেকটি ৯/১১ হামলা হলে মামদানি উল্লাস করবেন।’ তার কথা শুনে কুমো হেসে ওঠেন। 

ডেমোক্রেটিক দলের সদস্য হওয়া সত্ত্বেও জুনে দলীয় প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়া কুমো রেডিওর সঞ্চালক রোজেনবার্গের কথায় সায় দিয়ে বলেন, ‘সেটিও আরেকটি সমস্যা।’

মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘সিএআইআর অ্যাকশন’-এর নির্বাহী পরিচালক বাসিম এলকারা রেডিও অনুষ্ঠানে কুমোর এই আচরণকে ‘ঘৃণ্য, বিপজ্জনক ও অযোগ্য’ বলে আখ্যা দেন।

জে.এস/

জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250