বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ পূর্বাহ্ন, ৪ঠা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় দেশটির মাটি ব্যবহার করতে দেবে না সরকার। দেশটির আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গালফ নিউজ জানায়, ব্রিফিংয়ে রিম আল হাশিমি বলেন, সংযুক্ত আরব আমিরাতের অবস্থান শুরু থেকে স্পষ্ট, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তার ভূখণ্ড ব্যবহার করা হবে না।

তিনি জোর দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত আত্মরক্ষা এবং তার সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ ও বৈধ অধিকার সংরক্ষণ করে।

আল হাশিমি বলেন, ইরান সংযুক্ত আরব আমিরাতের ঘোষিত অবস্থান বিবেচনা না করেই তাদের আক্রমণ শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো সামরিক সংঘাত ও উত্তেজনা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমিরাতের প্রতিমন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত তেহরানে তাদের দূতাবাস বন্ধ করার এবং তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট, ইরানি হামলা অযৌক্তিক।’

রিম আল হাশিমি বলেন, ইরানি হামলা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের সব গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনো বাধা ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে এবং দেশজুড়ে জনজীবন স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ‘আমরা সংঘাতকে আরও বিস্তৃত করতে চাই না।’

আরব আমিরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250