শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

শেখ হাসিনার আরো প্রোপার ডিফেন্স দরকার: আইনজীবী পান্না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গুম-খুনের মামলায় শেখ হাসিনার প্রোপার ডিফেন্স দরকার বলে মনে করেন এই মামলায় তার পক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবী জেড আই খান পান্না। আজ রোববার (২৩শে নভেম্বর) গুম ও খুনের মামলায় শেখ হাসিনার পক্ষে নিয়োগ পাওয়ার পরে এ মন্তব্য করেন তিনি। 

সাংবাদিকদের সামনে পান্না বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমার মনে হয়েছে, তার কন্যা শেখ হাসিনার আরো প্রোপার ডিফেন্স দরকার।’

আজ দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার গুম-খুনের মামলায় আসামির পক্ষে আইনজীবী হিসেবে জেড আই পান্নাকে নিয়োগ দেন।

শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুই মামলার একটির অভিযোগ গঠনের শুনানি ৩রা ডিসেম্বর ও অন্যটির ৭ই ডিসেম্বর।

শেখ হাসিনা জেড আই খান পান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250