শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট *** রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময় *** কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক *** লাইসেন্স ছিল না টুপটুপ রিসোর্টের, ৪ মাস আগে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস *** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১

লাইসেন্স ছিল না টুপটুপ রিসোর্টের, ৪ মাস আগে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে অবস্থিত টুপটুপ রিসোর্টটি অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

আজ শনিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এ কথা জানান।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের প্রস্তুতির বিষয়ে জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

জুনাইদ জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ বিবেচনায় চার মাস আগে রিসোর্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছিল। ছিল না অগ্নিনিরাপত্তা লাইসেন্স।

তিনি জানান, জুন মাসে ফায়ার সার্ভিসের এক পরিদর্শক রিসোর্টটি পরিদর্শন করেন এবং ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ১১ জুন আনুষ্ঠানিক নোটিশ দেন।

‘তারা বিধি লঙ্ঘন করে ব্যবসা চালিয়ে গেছে। সরাসরি বললে, অনুমোদন ছাড়াই তারা রিসোর্টটি পরিচালনা করছিল,’ বলেন জুনাইদ।

উল্লেখ্য, ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি ওই রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ আগুন লাগে।

আজ বেলা সোয়া দুইটায় ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপ সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরও মরদেহ থাকতে পারে। উদ্ধার অভিযান চলছে।

কক্সবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250