মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাঁচ দিন নিখোঁজ থাকার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) বেলা ২টার দিকে রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানার পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করেছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা হাসপাতালে যাচ্ছেন।’

ঢাকা মহানগর পুলিশের পদস্থ এক কর্মকর্তা জানান, মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিতভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

এর আগে ২১শে সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি-পায়জামা পরে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মামুন। গত বুধবার রাতে উত্তরা এলাকায় সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি বিষয়টি প্রকাশ করে।

সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। এ নিয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়। পাশাপাশি র‍্যাব, পিবিআই, কাউন্টার টেররিজম ইউনিট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও বিষয়টি জানানো হয়। মামুনকে উদ্ধারের দাবিতে যুবশক্তির পক্ষ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়েছিল।

মামুনুর রশীদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250