সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

আটকে থাকা সিনেমার নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করলেন পপি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ধরে নিজেকে শোবিজ থেকে দূরে রেখেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না নায়িকার। জানিয়েছিলেন, পপির জন্য তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অবশেষে আটকে থাকা সিনেমার জন্য দুঃখ প্রকাশ করলেন পপি।

পাঁচ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন পপি। ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিওবার্তা দিলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে পপি প্রকাশ্যে আসেন। জানান বিয়ে-সন্তান-সংসারের খবর। পপির খোঁজ পাওয়ার পর নির্মাতারা আটকে থাকা সিনেমা নিয়ে আশা দেখছিলেন। পপির সঙ্গে যোগাযোগ করে সিনেমার কাজ শেষ করার চিন্তা করছিলেন। তবে পপি ছিলেন নিশ্চুপ। সিনেমা নিয়ে কোনো কথা বলছিলেন না।

সম্প্রতি নীরবতা ভেঙে নিজের শেষ না হওয়া সিনেমা নিয়ে কথা বললেন পপি। স্বীকার করলেন, বেশ কয়েকটি সিনেমা তার জন্য ঝুলে গেছে। এ কারণে নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী।

গত ১০ই সেপ্টেম্বর নিজের জন্মদিনে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পপি বলেন, ‘দুটি সিনেমা নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। তার জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে এসব সিনেমার নির্মাতারা বিপাকে আছেন। কিন্তু মানুষের জীবনের সব সিদ্ধান্ত হয় ওপর থেকে। মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে না। মনের অজান্তেই হোক কিংবা পরিস্থিতির কারণেই হোক, আমার গ্যাপটা সৃষ্টি হয়েছে।’

পপি আরও বলেন, ‘ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবেই কাজগুলো আটকে গেছে। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, আমার দ্বারা কারও কোনো দিন ক্ষতি হয়নি। ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয়, আটকে থাকা কাজগুলো শেষ করে দেব। না হলে মাফ চেয়ে নেওয়া ছাড়া করার কিছু নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’

পপি আরও জানান, ভবিষ্যতে ক্যামেরার সামনে তার ফেরার সম্ভাবনা খুবই কম। তবে সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে তার। এর আগেও প্রযোজক হিসেবে পাওয়া গিয়েছিল পপিকে। তবে নতুন করে প্রযোজনা করার বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান পপি।

জে.এস/

সাদিকা পারভীন পপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250