শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল *** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ *** এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন *** আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ *** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত: জি এম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ (রোববার ১২ই জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত। এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতেও পরামর্শ দিয়েছেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে বেকারের সংখ্যা বেড়েই চলেছে। অর্থের অভাবে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না। ভলো নেই দেশের ব্যবসায়ীরাও। একদিকে, মূল্যস্ফিতি বেশি, ডলারের উচ্চ মূল্য এবং ব্যাংকের অতিমাত্রায় সুদের বেড়াজালে দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে। 

আরও পড়ুন: ‘শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি’

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, সরকার ভ্যাট না বাড়িয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে। বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় সরকারকে সিদ্ধান্ত নিতেও পরামর্শ দিয়েছেন তিনি।

এসি/কেবি 

গোলাম মোহাম্মদ কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

র‍্যাব বিলুপ্ত, এসআরবিকে র‍্যাবের ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল

🕒 প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল

🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250