মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

জামালদের ক্যাম্প শুরু ১৩ই আগস্ট

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

এশিয়ান কাপ বাছাইয়ে ১০ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর বাংলাদেশের ফুটবলাররা অবসর সময় কাটাচ্ছেন। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন নতুন মৌসুমের জন্য। ঘরোয়া ফুটবল শুরু হবে ১২ই সেপ্টেম্বর থেকে। তবে এর আগে ঝাঁপিয়ে পড়তে হবে জাতীয় দলের ব্যস্ততার জন্য।

সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ই আগস্ট ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মূলত জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের ব্যস্ততা একই সময়ে। বাফুফে তাই দুটি দলকে পর্যবেক্ষণের জন্য দুটি উপকমিটি গঠন করেছে।

অনূর্ধ্ব-২৩ দলের জন্য রাখা হয়েছে বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেনকে। আর জাতীয় দলের পর্যবেক্ষণে থাকবেন আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মুকিতুর রহমান। সেখানে বলা হয়, জাতীয় দলের ক্যাম্প ১৩ই আগস্ট থেকে শুরু হবে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ই ও ৯ই সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই উইন্ডোতে অবশ্য র‍্যাঙ্কিংয়ের আরও ওপরে থাকা দলের বিপক্ষে খেলতে চেয়েছিল। বেশ কয়েকটি দেশের কাছ থেকে প্রস্তাবও পায়। কিন্তু প্রতিশ্রুতি রক্ষায় শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে জাতীয় দলকে খেলানোর সিদ্ধান্ত নেয় বাফুফে।

জে.এস/

বাফুফে জামাল ভূঁইয়া বাংলাদেশ ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250