বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

৭ বছর পর হিলি দিয়ে ভারত থেকে এসেছে ২৫ টন আপেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ফল আমদানিতে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথার কারণে দীর্ঘ সাত বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে। রোববার (৯ই নভেম্বর) ২৫ মেট্রিক টন আপেলবোঝাই একটি ভারতীয় ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ২০১৮ সালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সর্বশেষ আপেল আমদানি হয়েছিল বলে হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ দপ্তর সূত্রে জানা গেছে।

রোববার আমদানি হওয়া আপেল এনেছে চট্টগ্রামের খাজা আজমির ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। ভারতের কাশ্মীর থেকে এসব আপেল আমদানি করে প্রতিষ্ঠানটি। আর ভারতের মালদহ এলাকার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব আপেল রপ্তানি করেছে বলে হিলি স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে।

তবে ভারত থেকে আমদানি হওয়া এসব আপেল খালাস করতে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ দপ্তর থেকে এখনো ছাড়পত্রের জন্য আবেদন করেনি আমদানিকারক প্রতিষ্ঠান।

হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম বলেন, ‘করোনার আগে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি হয়েছিল। তারপর আর আমদানি হয়নি। আপেল আমদানিতে হিলি কাস্টমস আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। দেশের বাজারে আপেলের চাহিদা বেড়ে যাওয়ায় এখন আবার এ ফল আমদানি হচ্ছে। এ ক্ষেত্রে সবাই সহযোগিতা করলে ভবিষ্যতে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের ফল আমদানি হবে। এতে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, দীর্ঘ বিরতির পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২৫ মেট্রিক টন আপেল আমদানি হয়েছে। বন্দর থেকে আপেল খালাসের ছাড়পত্রের জন্য আমদানিকারক প্রতিষ্ঠান এখনো আবেদন করেনি। হিলি স্থলবন্দর দিয়ে ৩টি আমদানিকারক প্রতিষ্ঠানকে প্রায় ৪০০ মেট্রিক টন আপেল আমদানির অনুমতি (আইপি) দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০১৪ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশ অনুযায়ী, হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানির ক্ষেত্রে ৬ চাকার গাড়িতে ১৪ টন, ১০ চাকার গাড়িতে ১৮ টন এবং ১২ চাকার গাড়িতে ২০ টন পণ্যের শুল্কায়নব্যবস্থা চালু রয়েছে। এ শুল্কায়নের ফলে ফল আমদানিতে খরচ বেশি হওয়ায় আমদানিকারকদের অনীহার কারণে ২০১৮ সালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের তাজা ফল আমদানি বন্ধ হয়ে যায়।

জে.এস/

হিলি স্থলবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250