সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির *** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল?

আদম তমিজী হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ শে মে) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের বিচারক মো. মাহমুদুল মোহসীন দুটি চেক ডিসঅনারের মামলায় আদম তমিজী হকসহ পাঁচজন আসামির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।

আসামিরা হলেন আদম তমিজী হকের স্ত্রী নুসরাত আক্তার হক, তার আরেক স্ত্রী লিজা আক্তার হক, হক ফুডের জিএম (ফিন্যান্স এন্ড একাউন্টস) মো. রেজাউল করিম এবং সিনিয়র জিএম (বিডি অ্যান্ড লজিস্টিকস) মুশফাকুর রহমান।

এসময় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান গণমাধ্যমকে জানান, ঢাকার মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান কেবিসি এগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের সঙ্গে হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসা ছিল। ব্যবসায়িক লেনদেনে হক ফুড ১৯ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা বকেয়া করেন। আসামিরা এই বকেয়া টাকা পরিশোধের জন্য কেবিসি কোম্পানিকে দুটি চেক প্রদান করেন। কিন্তু চেক দুটি ব্যাংক কর্তৃক ডিসঅনার হয়।

পরে কেবিসি কোম্পানির পক্ষে ইমরান হোসেন বাদী হয়ে ২০২৩ সালের ৭ই ডিসেম্বর হক ফুডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকসহ পাঁচজনকে আসামি করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলি আদালতে মামলা করেন।

এইচআ/  

আদম তমিজী হক গ্রেফতারি পরোয়ানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির

🕒 প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250