বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সুরমা আক্তার নামে এক তরুণীর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক যুবক। আজ রোববার (২রা নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছে তরুণীর পরিবার।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। চীনা যুবক ওয়াং তাও ওয়াং ইচাং চাও এর ছেলে। চীনা হোয়ানান প্রদেশে তার বাড়ি।

গত শুক্রবার (৩১শে অক্টোবর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা যুবককে নিজ বাড়িতে নিয়ে আসেন সুরমার পরিবারের সদস্যেরা।

পুলিশ ও সুরমার পরিবারের সদস্যদের থেকে জানা গেছে, দেড় মাস আগে একটি অ্যাপসের মাধ্যমে সুরমা এবং ওই চীনা যুবকের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতির মাধ্যমে তাদের বিয়ের বিষয়ে ঐকমত্য হলে চীনা যুবক বাংলাদেশ-চীনের দূতাবাসের মাধ্যমে দেশে আসেন।

এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিপুল সংখ্যক মানুষ চীনা যুবককে একনজর দেখতে সুরমার বাড়িতে ভিড় জমান।

জে.এস/

ব্রাহ্মণবাড়িয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250