ছবি: সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ, বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকে ছুটি থাকবে। তবে আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলোতে স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্তের ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে। এর পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে বন্দর এলাকার ব্যাংকের বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো সাধারণত সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকে। এসব এলাকায় ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।
এ ক্ষেত্রে ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে।
খবরটি শেয়ার করুন