বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলা হয়েছে। এতে গাড়ির পেছনের দিকের গ্লাস ভেঙে গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌঁনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এই ঘটনায় সারজিস আলম বিএনপিকে দায়ী করেছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এনসিপির নেতা-কর্মীদের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান শেষ করে হেতিমগঞ্জ বাজারে দুপুরে খাবারের জন্য রওয়ানা দেন সারজিস আলমসহ অন্যান্যরা। এ সময় অনুষ্ঠানস্থল থেকে বের হলে আনুমানিক বেলা পৌঁনে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেট এলাকার নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলা হয়। তবে এতে কেউ আহত হয়েছেন—এমন খবর পাওয়া যায়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

পরে এনসিপির নেতা-কর্মীরা হেতিমগঞ্জ বাজারে দুপুরের খাবার না খেয়ে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওয়ানা দিলে বাইপাস এলাকায় ফের হামলার চেষ্টা করা হয়। এই ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা চত্বর ও আশপাশের সড়কে পুলিশ, এপিবিএন সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

হামলার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবেদ আলী বলেন, ‘প্রোগ্রাম শেষ করে ফেরার পথে সারজিস সালমের গাড়িতে পেছন থেকে ঢিল মারা হয়। এতে গাড়ির পিছনের গ্লাস ভেঙে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এদিকে এই ঘটনার পর আজ বেলা ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

সারজিস আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250