বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি *** সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভেঙে নির্বাচনী প্রচারণা *** যেমন ছিল অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সচিবালয়ের চিত্র

হাদি হত্যাচেষ্টায় সন্দেহভাজনদের দেশ থেকে পালানোর তথ্য নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ সংসদীয় আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজনদের দেশ থেকে পালানোর তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার (১৪ই ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ বা তার সহযোগী মোহাম্মদ আলমগীর শেখ দেশ ছেড়েছেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। সন্দেহভাজনদের পাসপোর্ট নম্বর সংগ্রহ করে ব্লক করা হয়েছে। যেন তারা দেশ ছাড়তে না পারেন।

নজরুল ইসলাম বলেন, সীমান্তে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত তারা বিদেশে গেছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে শেরপুরের নালিতাবাড়ী থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। এছাড়া র‌্যাব হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে আটক করেছে। একইসঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।  

তিনি আরও বলেন, হাদির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বাদীপক্ষ থেকে মামলা করার জন্য আমরা দুদিন ধরে চেষ্টা চালাচ্ছি। পুলিশ বাদী না হয়ে পরিবারের কেউ বাদী হলে ভালো হতো। কিন্তু তারা হাদিকে নিয়ে ব্যস্ত। জিডি (সাধারণ ডায়েরি) করা আছে। আমরা এফআইআর তৈরি করে হাসপাতালে যাবো। তারা যদি সই না করে পুলিশ বাদী হয়ে মামলা করবে।  

এদিকে, ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  আজ রোববার সাভার থেকে তাদের আটক করা হয়। তারা হলেন—হাবিবুর রহমান ও মিলন।

ডিবির একজন কর্মকর্তা স্টারকে জানান, গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর হোসেন এবং আটক দুজনের সঙ্গে তার যোগাযোগ ছিল। ঘটনার আগে ও পরে আলমগীর তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন।

শরিফ ওসমান হাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250