বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসছে জুনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এরপর চলতি বছরই আয়োজিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। নারীদের বৈশ্বিক এ আসরের আয়োজক বাংলাদেশ। আসন্ন এ টুর্নামেন্টের সূচি আজ (৫ই মে) ঘোষণা করেছে আইসিসি। 

বাংলাদেশের মাটিতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৩রা অক্টোবর থেকে। এবারের আসরে অংশগ্রহণ করবে ১০টি দল। ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে ৮ দল। বাকি দুইটি দলকে পেরিয়ে আসতে হবে বাছাইপর্ব। 

ইতোমধ্যেই চূড়ান্ত হওয়া ৮টি দল হল- বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এবারের আসরের প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। দুইটি গ্রুপের প্রতিটিতে থাকবে পাঁচটি করে দল। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল যাবে সেমিফাইনালে। 

এবারের আসরে ‘এ’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই গ্রুপে অজিদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল। আর বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব থেকে আসা আরও একটি দল।

আরও পড়ুন: হ্যাটট্রিকে গোলের ফিফটি রোনালদোর

আসন্ন এ টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে ম্যাচ হবে ২৩টি। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ই অক্টোবর সিলেটে। আর শেষ চারের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ১৮ই অক্টোবর ঢাকায়। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০শে অক্টোবর তারিখে। 

এবারের আসরে উদ্বোধনী দিনেই হবে দুইটি ম্যাচ যার একটিতে মাঠে নামবে বাংলাদেশ। আরেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। 

এসকে/ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচি ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250