শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

বিপ্লব সরকার ও সঞ্জিত কুমার ডিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার ও সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা বিভাগের (ডিবির) গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৩১শে জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের দায়িত্ব দেওয়া হয়।

আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশনস থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব থেকে গোয়েন্দা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশনস) করা হয়েছে।

আরও পড়ুন: শুক্রবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

এর আগে, আরেক আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়।

এসি/কেবি

বিপ্লব সরকার সঞ্জিত কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250