শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিশ্ব বাজারে কমেছে খাদ্যপণ্যের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি

বিশ্বে জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। চিনি ও ভেজিট্যাবল তেলের দাম কমায় এমন চিত্র সামনে এসেছে।

শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।

জানুয়ারিতে এএফও খাদ্যসূচক দাড়াঁয় ১২৪ দশমিক ৯ পয়েন্টে। যা ডিসেম্বরে ছিল ১২৭ পয়েন্টে। তবে খাদ্যের দাম মাসিকভিত্তিতে কমলেও বার্ষিকভিত্তিতে ৬ দশমিক ২ শতাংশ বেশি। তাছাড়া খাদ্যপণ্যের দাম ২০২২ সালের মার্চে বেড়ে যে সর্বোচ্চ হয়েছিল তার চেয়ে এখন ২২ শতাংশ কম রয়েছে।

সূচকে দেখা গেছে, জানুয়ারিতে চিনির দাম কমেছে ৬ দশমিক ৮ শতাংশ ও আগের বছরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ।

মূলত সরবাহ সংকট কেটে যাওয়ায় চিনির দাম কমেছে। তাছাড়া গত মাসে ভেজিট্যাবল তেলের দাম কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। তবে বছরভিত্তিতে পণ্যটির মূল্য ২৪ দশমিক ৯ শতাংশ বেশি রয়েছে।

সূত্র: রয়টার্স

ওআ/

বিশ্ববাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250