রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ব্লাউজ নয়, শীতে শাড়ির সঙ্গে ট্রেন্ডিংয়ে রয়েছে যেসব সোয়েটশার্ট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আবহাওয়ার সঙ্গে বদল এসেছে ওয়ারড্রবেও। হালকা পোশাকগুলো আলমারিতে তুলে দিয়ে ভাঁজ খোলা হয়েছে গরম কাপড়ের। এই সময় বেশিরভাগ মেয়েই অনুষ্ঠানে পরার জন্য বেছে নেন শাড়ি। তবে শাড়ি পরলেও ঠান্ডার হাত থেকে বাঁচতে শাড়ির ওপর সোয়েটার পরবেন নাকি চাদর এ নিয়ে দ্বিধায় থাকেন অনেকেই।

আমাদের মা-দাদীরা শীতের সময় শাড়ির সঙ্গে উলের ব্লাউজ পরতেন। এতে ঠান্ডা আটকানো যেত খুব সহজেই। কিন্তু নতুন প্রজন্ম উলের ব্লাউজের বদলে বেছে নিচ্ছে সোয়েটশার্ট, টার্টলনেক টপস, হাইনেক টপস, এথনিক কোট ইত্যাদি ফ্যাশন অনুষঙ্গ। 

আরো পড়ুন : ডায়াবেটিস রোগীরা কি পিঠাপুলি খেতে পারবেন?

শাড়ির রঙ এবং ফ্যাব্রিক যেমনই হোক, এক রঙের এসব টপস দিব্যি মানিয়ে যাচ্ছে। শীতের হিমেল হাওয়ার হাত থেকে বাঁচতে ফ্যাশনের সঙ্গে ‘কম্প্রোমাইজ’ করতে হচ্ছে না আর। সোয়েটশার্ট ও শাড়ির এমন যুগলবন্দীকে বলা হচ্ছে ‘কমফোর্ট ফ্যাশন’।

এই শীতে জমকালো অনুষ্ঠানে শাড়ি পরুন নিটেড টপ দিয়ে। কনট্রাস্ট সলিড রঙের হাই নেক, ফুল স্লিভ টপে ‘ফ্যাশনিস্তা ভাইব’ থাকবে ভরপুর। আবার ঠান্ডা বেশি জাঁকিয়ে পড়লে পরতে পারেন ক্রপড সোয়েটার অথবা পুলওভার।

জমকালো শাড়ির সঙ্গে শীতে বেছে নিতে পারেন একরঙা জ্যাকেট ব্লাউজ। জ্যাকেট ব্লাউজ শার্টের মতোই কিছুটা লম্বা হয়। এ ধরনের ব্লাউজে সাধারণত জুলিয়েট হাতা, ফুল বটম, ঘটি হাতা ইত্যাদি থাকে। শাড়ির সঙ্গে এ ব্লাউজ পরলে আলাদা করে শীতের পোশাকের প্রয়োজন হয় না।

এস/ আই.কে.জে/

সোয়েটশার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250