বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

বিদেশি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোই প্রধান লক্ষ্য : নাহিদ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলছে, সেখানে অর্থনৈতিক সংস্কারও হবে। বিদেশি বিভিন্ন কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে অন্তর্বর্তী সরকার উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে, যাতে দেশে বিদেশি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি হয়। 

রোববার (২৭শে অক্টোবর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কর কমানোর বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সম্পর্কিত। অর্থনৈতিক সংস্কারের সময় কর কমানোর বিষয়টি বিবেচনা করা হবে যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে চতুর্থ বৃহৎ বিনিয়োগকারী দেশ। স্যামসাং, এলজির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে। কিন্তু উচ্চ কর হারের কারণে উৎপাদন খরচ বেশি হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার(এনইআইআর) বাস্তবায়নের মাধ্যমে অবৈধ মোবাইল ফোন বন্ধ করার সুপারিশ করেন। বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

আরও পড়ুন: চাঁদাবাজি-ডাকাতি রোধে মোহাম্মদপুরে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন

তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, আমরা স্থানীয় প্রস্তুতকারী শিল্পগুলোকে উৎসাহিত করতে চাই। সেজন্য প্রয়োজনীয় সব কিছুই করা হবে।

ডাক ও টেলিযোগ যোগাযোগ বিভাগের সচিব ড. মুশফিকুর রহমান সরকারি প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড এ বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।সাক্ষাৎকালে ডেপুটি চিফ অব মিশন ঝিনহি ব্যাক, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হুয়াংসুং এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/কেবি

বিদেশি বিনিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250