শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

চর্যাপদে বর্ণিত হয়েছে তৎকালীন সমাজচিত্র

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি - সুখবর ডটকম

রবিউল হক
চর্যাপদ বাংলার আদিকালের ভাবসম্পদ। চর্যাপদে পদকর্তাগণ দেহতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, সংসারতত্ত্ব, প্রেমতত্ত্ব, কামতত্ত্ব ইত্যাদি নিগূঢ় তত্ত্বে পদগুলি রচনা করেন। যদিও চর্যাপদ ছিল ধর্মীয় সাধনসংগীত। তবে চর্যাপদে পদকর্তাগণ তৎকালীন আর্থ-সামাজিক, সাংস্কৃতিক অবস্থাও তুলে ধরেন। চর্যায় বর্ণিত তৎকালীন সমাজের আর্থ-সামাজিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। টিলার উপর বাস করতেন তখনকার মানুষ, আর তাদের ঘরগুলো ছিল কার্পাসের তৈরি।

চর্যার ২৮ সংখ্যক পদে বলা হয়েছে, “উচা উচা পাবঅ তাটহী বাসহী সাবরী বাআলী, মোরাঙ্গী পুচ্ছা পারিহীন সাবরী গীবত গুঞ্জরী মাআলী”। অর্থাৎ, উঁচু পাহাড়দেশে সবরী বালিকাদের বসবাস ছিল। এই পদেরই একাংশে সবর-সবরীদের মদ্য পান করে আনন্দে মত্ত থাকার কথা তুলে ধরা হয়েছে। আবার তাদের বসবাস সম্পর্কে চর্যার ৫০ সংখ্যক পদে পদকর্তা শবর পা বলছেন, “গঅণত গঅণত তইলহা বাড্ডী হেঞ্ছে কুড়াড়ী, কণ্ঠে নইরামনি বাআলী জাগন্তে উপাড়ী”। অর্থাৎ, আকাশচুম্বী টিলায় মোহমুক্ত জীবনযাপন করছে সবর-সবরীগণ।

আরও পড়ুন : বাউলের চর্যাগান—চর্যাপদে আধ্যাত্মবাদ

এই পদেই শবর পা বাড়ির পাশের কার্পাস ফুলের কথা খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। এর মাধ্যমে আমরা তখনকার দিনে যে কার্পাসের চাষ ছিল সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি। চর্যার ৩৩ সংখ্যক পদে ঢেন্ঢন পা বলছেন, “টালত মোর ঘর নাহি পড়েবষী, হাড়িত মোর ভাত নাহি নিতি আবেশী”। অর্থাৎ, আমার কোনও ঘর-দুয়ার নেই, থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা নেই অথচ প্রতিবেশি আর অতিথির নিত্য আনাগোনা। কতো সুন্দর ও সহজ স্বীকারোক্তির মাধ্যমে বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

আবার নিজের সৌন্দর্য যে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তা চর্যা ভাবসাধক খুব দক্ষতার সাথে তুলে ধরতে সক্ষম হয়েছেন। পদকর্তা বলেছেন, “আপনা মাংসে হরিণা বৈরি”। অর্থাৎ, নিজের শরীরের মাংস হরিণের জন্য কালসম। আবার, চর্যার ১২তম পদে দাবা খেলার বর্ণনার মধ্যদিয়ে খুব চমৎকারভাবে সমাজ-রাজনীতির অবস্থা তুলে ধরা হয়েছে। চর্যার ১৮ সংখ্যক পদে পদকর্তা লীলা রসে মেতে থাকার যে সুখ তার আলোকপাত করেছেন। এখানে ডোম্বিকে কামরসের এক হিংস্র মূর্তিরুপ হিসেবে বর্ণনা করা হয়েছে। মোটকথা, চর্যাপদে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়গুলো  চমৎকারভাবে রূপায়ন করা হয়েছে। তবে বাঙালির এই আদি সাংস্কৃতিক ঐতিহ্যে সব কিছুই বর্ণিত হয়েছে রূপকের আশ্রয়ে। এতে তখনকার ভাবসাধকদের অমূল্য জীবনবোধ ও চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটেছে।  

রবিউল হক, লোক গবেষক ও শিল্পী

আই.কে.জে/

চর্যাপদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250