বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদে ‘মিটিমিটি হাসি’ হাসছিলেন কেন *** সময়ের সঙ্গে ড. ইউনূস সরকারের নানা অপকর্মের ঘটনা সামনে আসছে *** হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি *** ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা *** ইরান যুদ্ধে যোগ না দিলে সৌদিকে ‘পরিণাম’ ভোগ করার হুমকি দিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর গ্রাহাম *** তেলের দামের চেয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকানো বেশি জরুরি: ট্রাম্প *** যুদ্ধাপরাধে দণ্ডিতদের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ *** রাষ্ট্রপতির ভাষণে মিশে থাকল ‘ভাগ্যের নির্মম পরিহাস’ *** ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফিফার ‘বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার’ হাফিজ উদ্দিন এবার হলেন স্পিকার

গ্রাহকের পছন্দমত ফ্রিজ তৈরিতে ‘ড্রিমার্স ক্যানভাস’ আনলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের উদ্বোধন

গ্রাহকের পছন্দমত রঙ ও ডিজাইনে ফ্রিজ তৈরি করে দেয়ার লক্ষ্যে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্ট চালু করলো দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনই প্রথম কাস্টমাইজড ফ্রিজের এই সুবিধা দিচ্ছে। 

এখন থেকে স্বপ্নবাজ গ্রাহকেরা নিজের পছন্দমত রঙ ও ডিজাইন দিয়ে ঘরে বসেই ওয়ালটন ফ্রিজ অর্ডার করতে পারবেন। গ্রাহকের দেয়া কাঙ্খিত ডিজাইনের ফ্রিজ অল্প সময়ের মধ্যে তৈরি করে তাদের ঘরে পৌঁছে দিবে ওয়ালটন।

রোববার (১৮ই ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের লোগো এবং ওয়েব সাইট (canvas.waltonbd.com) উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল ও নজরুল ইসলাম সরকার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিয়াউল আলম, এফসিএ, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, ডেপুটি সিবিও আনিসুর রহমান মল্লিক, ওয়ালটন রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরএন্ডআই) সেন্টারের প্রধান তাপস কুমার মজুমদার, ফ্রিজ আরএন্ডআই বিভাগের প্রধান আজমল ফেরদৌস প্রমুখ।

আরও পড়ুন: ওয়ালটন ১২তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম রেজাউল আলম বলেন, ড্রিমার্স ক্যানভাস প্রজেক্টের মাধ্যমে ওয়ালটন বরাবরের মতোই বাংলাদেশের গ্রাহকদের জন্যে নতুন কিছু নিয়ে এসেছে। এর মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে গ্রাহকদের কাছে রেফ্রিজারেটরকে নতুন ভাবে পরিচয় করিয়ে দিবে ওয়ালটন।

এসকে/ 

ওয়ালটন ড্রিমার্স ক্যানভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250