শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

‘নেতারা দেশ চালাবেন, কিন্তু পুলিশের ওপর প্রভাব বিস্তার করবেন না সেই জায়গায় কবে যাব’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘গত নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রবল প্রতিকূলতার মধ্যে শুরু করতে হয়েছে। এই সময়ের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। আমাকেও শুনতে হয়– উনি কি আমাদের লোক? ধারাবাহিকভাবে এটা চলে এসেছে।’ 

আজ শনিবার (১লা নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গোলটেবিল বৈঠকে এ কথা পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আলোচনার বিষয়বস্তু ছিল–‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়। প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি যৌথভাবে এর আয়োজন করে।

বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এরপর ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ নিয়ে একটি প্রবন্ধ তুলে ধরেন পুলিশের অতিরিক্ত আইজি (অবসরপ্রাপ্ত) ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সহসভাপতি ইয়াসমিন গফুর।

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, আমরা একটা জায়গায় এখনও হতাশা থেকে বের হতে পারছি না। অনেকে বলছেন, পুলিশ কমিশন এখনই করতে হবে। রাজনৈতিক সরকার এলে এটি হবে না। তাহলে, আমাদের ভবিষ্যতে কি আছে? উনারা (রাজনৈতিক নেতারা) আমাদের অভিভাবক, আমি তাই মনে করি। তারা দেশ পরিচালনা করেন। তাহলে তাদের কেন আস্থায় রাখতে পারব না। এটা হতাশাজনক। এটা তো হওয়ার কথা নয়। সেই ভয় থেকেই বলি যে, রাজনীতি ও কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটা স্বতন্ত্র বডির আওতায় আমাদের (পুলিশ) নিয়ে যান। ওই আস্থাটা কেন পাচ্ছি না। উনারাই (রাজনৈতিক নেতারা) করবেন। উনারা দেশ চালাবেন, কিন্তু উনারা কোনো প্রভাব বিস্তার করবেন না সেই জায়গায় কবে যাব আমি।’

বাহারুল আলম আরও বলেন, গত এক বছরে যেটা মনে হয়েছে, পুলিশের ও জনমানুষের যে অভিজ্ঞতা–কতটুকু ঘৃণা সঞ্চার হলে পুলিশ তার স্টেশন থেকে পালাতে হয়। গত দেড়শ’ বছরে যেটা হয়নি। গত ১৫ বছরে আমরা কীভাবে ব্যবহার হয়েছি, আমরা এর আত্ম-অনুসন্ধান করি। যারা পরিচালনা করেন, রাজনৈতিক দল তারা এর থেকে বেরিয়ে যাবেন। 

পুলিশ মহাপরিদর্শক বলেন, কার্যকর স্বাধীনতা আমাকে দেন। মামলা তদন্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রে আমার কাছে যে কোনো নির্দেশনা যেন না আসে। কীভাবে পুলিশ পরিচালিত হবে তা বইতে লেখা আছে। আমাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। আইনের শাসন অনুযায়ী কাজ করতে দেন। ১৮৬১ সালের পুলিশ আইনের ৩ ধারাতে পুলিশের ওপর সরকারের অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। এটা কাটছাট করতে হবে। নতুন পুলিশ আইনও হোক। সুখের কথা হলো– অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে।

বাহারুল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250