শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

ফ্রি চিকিৎসা পেলেন তিন হাজার দুঃস্থ ও অসহায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে তিন হাজার দুঃস্থ ও অসহায় ব্যক্তি বিনামূল্যে চক্ষু সেবা পেয়েছেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পেয়েছেন তারা।  

পহেলা মার্চ (শুক্রবার) সকালে নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজ প্রাঙ্গণে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত’র উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়। 

দিনব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত’র মাতা বেগম নূরুন্নাহার। 

আরো পড়ুন: পরিবারসহ ইতালি যাওয়া হলো না মোবারকের!

আইকন এইড ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ কর্মসূচিতে চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিম, ডা. এ এইচ এম এহসানুর রেজা, ডা. আশফাক রহমান খান, ডা. মো. লুৎফুজ্জাহান, ডা. হেলাল মাহমুদ আরাফাত প্রমুখ-সহ ৮ জন সরকারি চক্ষু চিকিৎসক ও ৮ জন মেডিকেল টেকনোলজিস্ট চিকিৎসা প্রদান করেন। 

এই ক্যাম্প থেকে বাছাইকৃত রোগীদের ঢাকায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন, চশমা এবং ওষুধ প্রদান করা হবে বলে জানান আয়োজকরা। 

এইচআ/ 

ফ্রি চিকিৎসা আইকন এইড ফাউন্ডেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250