সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

২০২৪-২৫ অর্থবছর

ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাব চাইলো এনবিআর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব বাজেট প্রণয়ন করতে ব্যবসায়ী শ্রেণির মতামত জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য তারা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানসহ দেশের বুদ্ধিজীবী মহলের কাছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব চেয়েছে।

বৃহস্পতিবার (২৮শে জানুয়ারি) এনবিআরের পরিচালক (তথ্য) সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক চিঠিতে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

এতে বলা হয়, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় সুষম বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের সম্মানিত করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করে আসছে।

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রম অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।

বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হল।

আরও পড়ুন: ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান, ১০ দিনের মধ্যেই যুক্ত হবে জাতীয় গ্রিডে

একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল nbrbudget2024@gmail.com এর মাধ্যমে এনবিআরের প্রথম সচিব (মূসক) এস, এম সোহেল রহমান বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

জাতীয় রাজস্ব বোর্ড প্রাপ্ত প্রস্তাবসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি উক্ত ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবেন।

এসকে/ 

এনবিআর বাজেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250