সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

সাবেক রেজিস্ট্রারের শতকোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

অনিয়ম করে গড়েছেন কোটি টাকার অবৈধ সম্পদ। ছেলের নামে অবৈধ সম্পদ গড়েও রক্ষা হয়নি বাগেরহাটের সাবেক রেজিস্ট্রার মো. ফজলার রহমানের। প্রায় পৌনে দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার নামে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরে মামলা করেছেন সংস্থাটির উপপরিচালক কমলেশ মন্ডল।

রোববার (৭ই জুলাই) ফজলার রহমানের বিরুদ্ধে মামলা হয়। এজাহারে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আসামির নামে অভিযোগ রয়েছে। 

আরো পড়ুন: কাস্টমস কমিশনার এনামুলের সম্পত্তি ক্রোকের নির্দেশ

দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. ফজলার রহমানের বিরুদ্ধে অনুসন্ধান ও তার অবৈধ সম্পদ করে দুদক। আসামি ও তার পোষ্যগণের নামে মোট ২ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার ৩৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়।

আয়কর নথি অনুযায়ী, আসামি মো.ফজলার রহমানের মোট আয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। তার পারিবারিক ব্যয় পাওয়া যায় ৩৪ লাখ ১১ হাজার ৮২০ টাকা। পারিবারিক ব্যয় বাদে তার নিট আয় ১ কোটি ৭ লাখ ৬০ হাজার ৪৪৪ টাকা। এক্ষেত্রে আসামি মো. ফজলার রহমানের নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৯৪৫ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় অপরাধ করেছেন।

এছাড়া তিনি মো.ফজলার রহমান কর্তৃক নিজ পুত্রের নামে অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এইচআ/ 


দুদক অবৈধ সম্পদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250