রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা, যেদিন থেকে বাড়বে শীত!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫

#

আবারও দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) গণমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, মাসের বাকি দিনগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। তবে আগামী ২৫, ২৬ ও ২৭শে জানুয়ারি শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে। তখন বিচ্ছিন্নভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ২৮শে জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

মাসের শুরুর দিকে যদি তাপমাত্রা কমে, তাহলে শীত বাড়তে পারে। নতুবা ১০ তারিখের পর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে।

আগামীকাল শুক্রবারের পূর্বাভাস নিয়ে তিনি বলেন, ঘন কুয়াশা থাকতে পারে। এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীর বাঘায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

ওআ/কেবি

শীত শৈত্যপ্রবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250