শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুপুরের মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

সারাদেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৯ই জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা ওই বিজ্ঞপিতে বলা হয়, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন: টানা ৩ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া, বৃষ্টিপাতের প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এইচআ/


আবহাওয়া অধিদপ্তর বজ্রবৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250