বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা *** মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন কেন আরও ভয়াবহ হয়ে উঠছে

পাচারের অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিগত সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত দারেক লোহ রোববার (১০ই নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ সহায়তার আহ্বান জানান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। সিঙ্গাপুরের কাছ থেকে আমাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে ঢাকাকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত লোহ।

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, দেশের প্রবাসীকর্মীদের সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার অভিবাসন খরচ কমিয়ে আনতে চায়।  

তিনি বলেন, নিয়োগ খরচ কমিয়ে আমরা সিঙ্গাপুরের সঙ্গে একটা মডেল কাঠামো তৈরি করতে পারি।

দারেক লোহ বাংলাদেশের সঙ্গে কাজ করতে সিঙ্গাপুরের আগ্রহের কথা জানান।

আরও পড়ুন: নরওয়ের সঙ্গে সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আগ্রহ জানালেন নৌপরিবহন উপদেষ্টা

তিনি বাংলাদেশকে প্রবাসী নিয়োগ পদ্ধতি আধুনিকায়নের পরামর্শ দেন, যা কর্মীদের মানবপাচারের শিকার হওয়া এবং প্রতারণার হাত থেকে বাঁচাবে। সাক্ষাতে তারা ব্যবসা-বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।  

অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচার পালানোর পর মাত্র তিন মাসে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ভালো করছে এবং বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের জন্য প্রস্তুত।  

তিনি বলেন, এখানে এখন ব্যবসা-বাণিজ্য করার খুব ভালো সময়।

এসি/কেবি 


পাচার হওয়া অর্থ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250