রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বাংলাদেশ ব্যাংকের ইমাম ও মুয়াজ্জিন পদে লিখিত পরীক্ষা ১২ই নভেম্বর

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে ইমাম ও মুয়াজ্জিন পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। ১২ই নভেম্বর (মঙ্গলবার) মতিঝিলের বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: আবুল খায়ের টোব্যাকোতে অফিসার পদে চাকরি

এতে বলা হয়, ইমাম পদে ১৪৫ প্রার্থীর লিখিত পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং মুয়াজ্জিন পদে ১২৯ প্রার্থীর লিখিত পরীক্ষা বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের মধ্যে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠানো হবে।

প্রার্থীরা ৫ই নভেম্বর থেকে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

এসি/ আই.কে.জে/

বাংলাদেশ ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250