বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

একজন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, একমত বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারার প্রস্তাবে ‘বিএনপি একমত’। এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সাংবিধানিক আইন করার জন্য আনা প্রস্তাব দলটি মানবে না।

আজ বুধবার (২৫শে জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের বিরতিতে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের প্রস্তাবে আলোচনায় অংশ নেওয়ার পর তিনি এ কথা বলেন।

সালাহউদ্দীন আহমদ বলেন, ‘একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন- এ প্রস্তাবে বিএনপি একমত প্রকাশ করেছে। এটা নিয়ে আপনারা সাংবাদিকরা আগেই জানেন। নতুন করে আর কিছু জানানোর নেই।’

গত রোববার (২২শে জুন) কমিশনের আলোচনায় একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তা নিয়ে আলোচনা হয়। সেখানে বিএনপি, এনডিএম ও এলডিপি ছাড়া সব দলই প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার বিষয়ে একমত হয়। আজ বুধবারের সংলাপে বিএনপির একমত বলে জানিয়েছে।

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250