শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’

সঠিকভাবে কাজ করবেন, ইসি পাশে থাকবে: রিটার্নিং কর্মকর্তাদের সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘আপনারা সবাই সঠিকভাবে কাজটা করবেন। ইফেক্টিভলি করবেন। নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।’

আজ মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘এর আগে আমি বলেছিলাম আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। কারণ আমাদের ওপরে সামষ্টিকভাবে একটা দোষারোপ করা হচ্ছে যে, আমরা আমাদের দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি। বিশেষ করে গ্রহণযোগ্য নির্বাচন করতে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই।’

এ সময় সিইসি আরও বলেন, ‘আমরা প্রমাণ করতে চাই যে, আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা মাঠে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন।’

রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি আরও বলেন, ‘আমাদের ওপরে একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। এটা যেমন শাসনতান্ত্রিক দায়িত্ব, তেমন আবার সাংবিধানিক দায়িত্ব। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের ওপরে যে দায়িত্ব এসে পড়েছে। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যত প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব। এই দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিক অবস্থায় রেখে যাওয়া আমাদের দায়িত্ব। এখানে আমাদের আর ব্যর্থ হওয়া যাবে না।’

সিইসি বলেন, ‘আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। আপনারা যদি ভালোভাবে কাজ না করেন তাহলে আমার ঘুম হারাম হয়ে যায়। এ সিস্টেমটাকে ধরে রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। আমাকে খুশি করার দরকার নেই। আপনারা আপনাদের অধীনস্থতদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন। আমি আশা করব আমরা সবাই মিলে ইনশা আল্লাহ যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। সেই দায়িত্ব প্রতিপালন করব। এখানে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না।’

জে.এস/

সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250