বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ীতে শিক্ষার্থী ইমরান হাসান হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন মহানগর হাকিম শাহীন রেজা।

এদিন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন যাত্রাবাড়ী থানার এসআই শাহ আলম মিয়া। রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। শুনানি নিয়ে আদেশ দেন বিচারক।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ই আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের গুলিতে শিক্ষার্থী ইমরান মারা যান।

এ ঘটনায় নিহতের মা কোহিনুর আক্তার ১লা সেপ্টেম্বর শেখ হাসিনা ও ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

আরও পড়ুন: আদালতে যা বললেন মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-শাহরিয়ার কবির

সোমবার রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

টানা চারবারের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন ২০১৯ সালে রেলমন্ত্রী হন। ২০২৪ সালে দ্বাদশ সংসদের ভোটে জয়ী হলেও মন্ত্রিসভায় জায়গা হয়নি তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র সুজন ডাকসুর বিজ্ঞান মিলনায়তন বিষয়ক সম্পাদক ছিলেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করার পর যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও হয়েছিলেন।

এসি/ আই.কে.জে/

রিমান্ড রেলমন্ত্রী সুজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250